শতবর্ষী বাল্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক হাজার ঘণ্টার মেয়াদ ফুরোনোর পরে নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল বাল্বটির। অথচ ১০০ বছর পেরিয়ে গেলেও ব্রিটেনের এক বাড়িতে প্রতিদিন আলো ছড়িয়ে যাচ্ছে বৈদ্যুতিক বাতিটি।টাইটানিক ডুবে যাওয়ার কিছুদিন পরে, ১৯১২ সালের জুলাই মাসে ২৩০ ভোল্টের এবং ৫৫ ওয়াটের বাতিটি তৈরি করে ওরসাম কোম্পানি। ইংল্যান্ডের ছিমছাম শহর সাফোকের লোয়েস্টফে রজার ডাইবলের বাড়ির বারান্দায় এখনো ব্যবহূত হচ্ছে বাতিটি। ৭৪ বছর বয়সী রজার ডাইবল বলেন, ‘এত দিনে বাতিটি জ্বলে শেষ হয়ে যাওয়ার কথা!’ইংল্যান্ডের সান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে আজ শনিবার বলা হয়, ৪৫ বছর আগে ডাইবল যখন তাঁর স্ত্রী প্যাট্রিসিয়াকে নিয়ে এ বাসাটায় ওঠেন, তখনো বাতিটি সেখানে লাগানো ছিল। ডাইবল বলেন, ‘আমরা যখন ১৯৬৭ সালে এখানে উঠি, তখন বাল্বটিকে তাঁর আসল যন্ত্রপাতিসহ পাই। এরপর এটা আর নষ্ট হয়নি।’ ডাইবল বাল্বটির গায়ের লেখা থেকে বুঝতে পারেন এটি উত্তর লন্ডনের উইমব্লিতে তৈরি। এরপর তিনি এতটাই মজা পেয়েছিলেন, বাল্ববের সিরিয়াল নম্বর জানিয়ে চিঠি লেখেন ওসরাম-জিইসির প্রধান কার্যালয়ে। ওসরামের কর্মকর্তারা প্রস্তুত তারিখ খুঁজে বের করে, ডাইবলের জন্য একটি সার্টিফিকেট পাঠিয়ে দেন। ১৯৬৮ সালের ৩০ জানুয়ারির সে চিঠিতে জানানো হয়, বাল্বটি ১৯১২ সালে জুলাই মাসের কোনো একসময়ে তৈরি।এখন পর্যন্ত ব্রিটেনের সবচেয়ে পুরোনো বাল্ব পাওয়া গেছে ২০০৮ সালে কেন্টের মার্গারেটে। ওই বাল্বটি তৈরি হয়েছিল ১৮৯৫ সালে। এখন যেসব বাল্ব তৈরি হয় সেগুলো এক হাজার ঘণ্টার বেশি কার্যকর থাকে না।