শতভাগ দরিদ্র সন্তান উপবৃত্তি পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এখন দরিদ্র পরিবারের শতভাগ সন্তান সরকারি উপবৃত্তি পাচ্ছে। বর্তমানে ৭৮ লাখ ১৭ হাজার ৯৭৭ জন শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। ২০১০ সালে এ সংখ্যা ছিল ৪৮ লাখ ১৫ হাজার ৬৩৬।আজ সোমবার জাতীয় সংসদে সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন এসব কথা বলেছেন। এর আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন বিকেল সাড়ে চারটায় শুরু হয়।মন্ত্রী বলেন, প্রতি উপজেলায় দারিদ্র্যের হারের চেয়ে অধিক হারে শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে। ফলে সব দরিদ্র পরিবারের সন্তানই এ কর্মসূচির আওতাভুক্ত হচ্ছে।