পঞ্চম শ্রেণীতে ৫০-এর বেশি শিক্ষার্থী থাকা বিদ্যালয়গুলোর মধ্যে সারা দেশে ২১টি প্রাথমিক বিদ্যালয়ের সব পরীক্ষার্থী এবার প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে শীর্ষে আছে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। প্রতিষ্ঠানটির ২৮৭ জন পরীক্ষার্থীর সবাই প্রথম বিভাগ পেয়েছে।পরীক্ষায় শতভাগ উপস্থিতি ও শতভাগ প্রথম বিভাগ পাওয়ার এই তালিকায় দ্বিতীয় হয়েছে রাজশাহীর বোয়ালিয়ার সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়। বিদ্যালয়ের ২০৪ জন পরীক্ষার্থীর সবাই প্রথম বিভাগ পেয়েছে। তৃতীয় হয়েছে চট্টগ্রামের ডবলমুরিংয়ের চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। বিদ্যালয়ের ১৮২ পরীক্ষার্থীর সবাই প্রথম বিভাগ পেয়েছে।এ ছাড়া ময়মনসিংহ জিলা স্কুলের ১৪৪ জন, চট্টগ্রামের পাঁচলাইশের নাসিরাবাদ সরকারি (বালক) উচ্চবিদ্যালয়ের ১৪৩ জন, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১৪০ জন, ঢাকার সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ১১৮ জন, চট্টগ্রামের মিরসরাইয়ের জে বি শিশু কানন রেজি. প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন, বগুড়ার শিবগঞ্জের মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮২ জন, ঢাকার খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৩ জন, লালমাটিয়া ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের ৬৫ জন, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৬৫ জন, যশোর চৌগাছার কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬২ জন, গাইবান্ধার সাদুল্যাপুরের জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬২ জন, রংপুরের মিঠাপুকুরের বেগম রোকেয়া শিশু নিকেতনের ৫৯ জন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট একাডেমীর ৫৮ জন, বরিশালের মেহেন্দিগঞ্জের উত্তর পূর্বষট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৮ জন, নেত্রকোনার দুর্গাপুরের ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৭ জন, নরসিংদীর এন কে এম হাইস্কুল অ্যান্ড হোমসের ৫৩ জন, মাগুরার পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও দিনাজপুরের বীরগঞ্জের গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫১ জন করে শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নেয়। বিদ্যালয়গুলো থেকে অংশ নেওয়া সবাই প্রথম বিভাগ পেয়েছে।