শতাধিক পুকুর ভরাট হয়েছে অনুমতি ছাড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিঘি ছাড়া কি জনবসতি চলে? মানুষ ও বসতির কল্যাণে দরকার দিঘির। সিলেট নগরে এই ঐতিহ্যের রীতিতে ছিল বড় বড় দিঘি। এ পাড়া কিংবা ও পাড়া দিঘির নামেই পরিচিত ছিল । আর প্রতিটি বাড়িতে একটি করে পুকুর থাকাটাও ছিল আভিজাত্যের প্রকাশ। কিন্তু প্রায় দশক দেড়েকে পাল্টে গেছে জনবসতির অবকাঠামোগত দিক। বহুতল ভবনের এ শহরে দিঘি-পুকুরের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে।দিঘি-পুকুর ভরাট হয়ে তৈরি হয়েছে বহুতল ভবন, দোকান ও বিপণিবিতান। কয়েকটি শীর্ণকায় দিঘি-পুকুর এখনো চোখে পড়ে। কিন্তু সেগুলোও দখল-দূষণে ‘নাই’ হয়ে যাচ্ছে। নগরের বিভিন্ন এলাকায় দুই বছরে প্রায় শতাধিক পুকুর অনুমতি ছাড়াই ভরাট করা হয়েছে। প্রায়ই নগরের কোনো না কোনো এলাকায় পুকুরভরাটের দৃশ্য নিত্যনৈমিত্তিক।সিলেটের জেলা পরিষদ, জেলা প্রশাসকের কার্যালয় ও সিলেট সিটি করপোরেশনের তথ্যানুযায়ী নগর ও শহরতলিতে প্রায় দুই শতাধিক পুকুর-দিঘি রয়েছে। এক দশক আগেও এ সংখ্যা ছিল দ্বিগুণেরও বেশি। সরকারি পুকুরগুলো ছাড়া ব্যক্তিমালিকানাধীন অধিকাংশ পুকুর ইতিমধ্যে ভরাট হয়ে গেছে আবাসনের চাহিদায়।বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও জলাধার আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নিয়ম অনুযায়ী পৌরসভা বা সিটি করপোরেশন এলাকার কোনো জলাধারের আকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ পরিবর্তন করতে পারে না। আর সংরক্ষিত কোনো জলাধার ভরাটের অনুমতি দেওয়ার এখতিয়ার স্থানীয় কোনো কর্তৃপক্ষের নেই।সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান প্রথম আলোকে বলেন, ‘দীঘি-পুকুর সংস্কারে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যাতে জলাশয় ভরাট করতে না পারে সেদিকে সিটি করপোরেশন ভবিষ্যতে আরও নজরদারি বাড়াবে। জলাশয় ভরাট করার ফলে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হচ্ছে। তাই নগরবাসীকেও সচেতন হতে হবে।’