শতাব্দীর কামরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়া কামরুল হাসানের ৯০তম জন্মদিন আগামী ২ ডিসেম্বর। এ উপলক্ষে ‘শতাব্দীর কামরুল’ নামে শিল্পীর চিত্রকর্ম নিয়ে বিশেষ প্রদর্শনীসহ বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ নিয়েছে শতাব্দীর কামরুল উদ্যাপন কমিটি।এ উপলক্ষে আগামী ২ ডিসেম্বর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষ ও গুলশানের ইজুমি গ্যালারিতে শুরু হবে তাঁর শিল্পকর্ম ও জাতীয় জীবনে বিভিন্ন সময়ে রাখা তাঁর অবদানের তথ্য-উপাত্ত। প্রদর্শনী চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তি।