শত্রুঘ্ন সিনহাকে গ্রেপ্তারের নির্দেশ
ভারতের রাজনীতিবিদ ও অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে বিহারের বেতিয়া জেলার পুলিশ।শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে আইন লঙ্ঘন করে প্রচার চালানো অভিযোগ আনা হয়। পুলিশের তদন্তে তাঁর বিরুদ্ধে আনা ওই অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। বেতিয়ার পুলিশ সুপার (এসপি) নিশান্ত কুমার তিওয়ারী গতকাল শনিবার গভীর রাতে সিনহাকে গ্রেপ্তারের ওই নির্দেশ দেন।শত্রুঘ্ন সিনহা যদি পলাতক থাকেন, তবে তাঁর সম্পত্তি জব্দ করারও নির্দেশ দেওয়া হয়েছে গুনাহার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে।গত বছর সিনহার বিরুদ্ধে নির্বাচনী আইন লঙ্ঘনসংক্রান্ত প্রাথমিক তদন্ত প্রতিবেদন দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, গত বছরের অক্টোবর-নভেম্বর মাসে বিজেপির প্রার্থী ভাগিরথী দেবীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে সিনহা বিলওয়া বাহুয়ারি গ্রামে গিয়েছিলেন। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি ওই এলাকায় তাঁর হেলিকপ্টার অবতরণ ও জনসভা করেন।শত্রুঘ্ন সিনহা ভারতীয় জনতা পার্টির বিহারের পাটনা সাহেব থেকে লোকসভা সদস্য। দ্য টাইমস অব ইন্ডিয়া।