শন পেনকে ৩০০ ঘণ্টা সমাজসেবা করার নির্দেশ আদালতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কারজয়ী অভিনেতা শন পেনকে ৩০০ ঘণ্টা সামাজিক কর্মকাণ্ড করার নির্দেশ দিয়েছেন আদালত।এ ছাড়া তিন বছর পর্যবেক্ষণে থাকতে, ওই আলোকচিত্রীর কাছ থেকে ১০০ গজ দূরে থাকতে এবং ৩৬ ঘণ্টা ক্রোধ সংবরণ কাউন্সেলিং করার নির্দেশ দিয়েছেন এই আদালত।৪৯ বছর বয়সী হলিউডের এই অভিনেতা গত বছর ‘মিল্ক’ সিনেমার জন্য দ্বিতীয়বারের মতো অস্কার পুরস্কার জিতে নেন।গত বছরের অক্টোবরে লস অ্যাঞ্জেলসের একটি শপিংমলে জর্ডান ডাওয়েস নামক এক আলোকচিত্রীর সঙ্গে দুর্ব্যবহার এবং তাঁর ক্যামেরা ভেঙে ফেলার কারণে শাস্তিস্বরূপ আদালত শন পেনকে এই নির্দেশ দিয়েছেন।বিবিসি জানিয়েছে, হাইতির ভূমিকম্প-দুর্গত এলাকায় সমাজসেবা কাজে জড়িত আছেন শন পেন। আদালত এই সমাজসেবাকে ওই শাস্তির অংশ হিসেবে বিবেচনা করেছেন। ফলে তাঁর শাস্তি কিছুটা লাঘব হয়ে যাচ্ছে।শন পেন আদালতের এই রায় মেনে নিয়েছেন এবং সেভাবেই কাজ করবেন।