শনাক্ত হওয়া ৭২৯ জনের মধ্যে ঢাকার ৫৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে গতকাল শুক্রবার পর্যন্ত যে ৭২৯ জনের পরিচয় শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে ৫৭ জন ঢাকা জেলার। এর পরেই আছে রংপুর জেলা, ৪৮ জন।ঢাকা জেলা প্রশাসনের করা নিহত ব্যক্তিদের জেলাওয়ারি হিসাব থেকে এ তথ্য জানা গেছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত ৭২৯ জনের পরিচয় শনাক্ত হওয়ার পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে রাজবাড়ীর ৪৫, মানিকগঞ্জের ৪৪, গাইবান্ধার ৪০, টাঙ্গাইলের ১৯, নওগাঁর ২৮, জামালপুরের ১৫, শেরপুরের ১৫, দিনাজপুরের ২৯, কুড়িগ্রামের ১১, গোপালগঞ্জের ৭, পটুয়াখালীর ৭, চট্টগ্রামের ১৪, পিরোজপুরের ১০, ভোলার ১২, রংপুরের ৪৮, খুলনার ১০, রাজশাহীর ১০, বরিশালের ১৭, ময়মনসিংহের ২৩, পাবনার ২১, বাগেরহাটের ১৩, মুন্সিগঞ্জের ২, কুষ্টিয়ার ১৩, হবিগঞ্জের ৯, চাঁদপুরের ১১, ঝালকাঠির ১২, শরীয়তপুরের ৭, যশোরের ৯, জয়পুরহাটের ৮, সিরাজগঞ্জের ১৯, বরগুনার ১৬, কিশোরগঞ্জের ৯, ব্রাহ্মণবাড়িয়ার ৪, মাগুরার ৭, কুমিল্লার ৩, নাটোরের ১১, বগুড়ার ১৭, ফরিদপুরের ১০, ঝিনাইদহের ১০, লক্ষ্মীপুরের ৫, পঞ্চগড়ের ৩, নীলফামারীর ৮, মাদারীপুরের ১১, লালমনিরহাটের ৫, ঠাকুরগাঁওয়ের ২, সাতক্ষীরার ৩, ও গাজীপুরের ৫ জন।