শনিবার থেকে বুয়েটের ক্লাস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী শনিবার থেকে শ্রেণীকক্ষে যাবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকেরা। আজ সোমবার বিকেলে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রথম আলো ডটকমকে এ কথা জানান। আশরাফুল ইসলাম বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল, সেগুলো আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আগামী শনিবার থেকে ক্লাস নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘যেহেতু আরও দুই দিন কর্মদিবস আছে, এর মধ্যে বাকি প্রস্তাবগুলো বাস্তবায়িত হবে বলে আশা করছি।’ আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে সুদীপ্ত সাহা বলেছেন, শিক্ষকেরা ফিরলে তাঁরাও শ্রেণীকক্ষে যেতে প্রস্তুত। শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সহ-উপাচার্য হাবিবুর রহমানকে গতকাল রোববার তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর বুয়েট সংকটের জট খুলছে।