শনিবার ভারত আসছেন ওবামা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী শনিবার ভারত সফরে আসছেন। তাঁর সফরসঙ্গীদের তালিকায় যুক্তরাষ্ট্রের প্রায় ২০০টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি রয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত বড় ব্যবসায়ী প্রতিনিধি দল আর কখনো কোনো দেশ একসঙ্গে সফর করেনি। মূলত ১২০ কোটি মানুষের দেশ ভারতের সুবিশাল বাজার ধরার লোভনীয় প্রত্যাশাতেই তাঁরা ভারতে আসছেন। ওবামার ভারত সফর কেবল অর্থনৈতিক দিক দিয়েই তাত্পর্যপূর্ণ নয়, এখানে ভূ-রাজনৈতিক ও নিরাপত্তার বিষয়টিও বেশ গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এ অঞ্চলে তার প্রতিদ্বন্দ্বী চীনের শক্ত প্রতিপক্ষ হিসেবে ভারতকে দাঁড় করাতে চায়। তা ছাড়া আফগান যুদ্ধের সমাপ্তি টানার ক্ষেত্রেও দিল্লি কীভাবে ওয়াশিংটনকে সহায়তা করতে পারে, সে বিষয়টিও ওবামার এ সফরে আলোচিত হতে পারে বলে আশা করা হচ্ছে।—রয়টার্স।