শনিবার রাতে লোহান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন নেতিবাচক খবরের জন্ম দিয়ে যখন লিন্ডসে লোহানের সঙ্গে সেঁটে গেছে ‘ঝামেলা’ শব্দটি; তখন ব্যতিক্রম হয়ে রইল গত শনিবারের রাতটি। লোহান ফিরে এলেন আবার ক্যামেরার সামনে, দর্শকের সামনে। স্যাটারডে নাইট লাইভ নামের শোটিতে এর আগে আরও দুবার এসেছিলেন লোহান। উপস্থাপনা করেছিলেন। এবার এলেন তৃতীয়বারের মতো। এসেই দর্শকদের সামনে ভাগাভাগি করলেন নিজের অভিজ্ঞতার কথা। টীকা-টিপ্পনীও অবশ্য হজম করলেন হাসি মুখেই। নিজেকে এখন আবার নতুন করে দাঁড় করানোর ব্যাপারে স্যাটারডে নাইট লাইভ লোহানের জন্য বিশেষ ভূমিকা রাখবে নিঃসন্দেহে। পিপল সানডে।