শনিবার সব ব্যাংকের এডি শাখা খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদেশিক লেনদেন কাজে সংশ্লিষ্ট দেশের সব ব্যাংকের অথরাইজড ডিলার (এডি) শাখা প্রতি শনিবার খোলা থাকবে। আজ বুধবার সব ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের এক পত্রে এ নির্দেশ দেওয়া হয়েছে। পত্রে বলা হয়েছে, অর্থনীতির গতি সচল রাখা ও গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রম নির্বিঘ্ন করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপযুক্ত ব্যবস্থার অতিরিক্ত হিসেবে দেশের সব তফসিলি ব্যাংকের সব অথরাইজড ডিলার শাখাকে স্বাভাবিক ব্যাংকিং সময়সূচি অনুযায়ী সব ধরনের লেনদেন করার জন্য প্রতি শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।