শনিবার ১৮ দলীয় জোটের বিক্ষোভ
১৮ দলীয় জোট আগামী ৯ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমানে বিক্ষোভ সমাবেশ করবে ।আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। মির্জা ফখরুল জানান, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং হত্যা, গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মির্জা ফখরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১৮ দলের শরিক জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম, বাংলাদেশ ন্যাপ-এর গোলাম মোস্তফা ভূঁইয়া, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, এনডিপির মহাসচিব আলমগীর মজুমদারসহ অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন।