শপথ অনুষ্ঠানে বুদ্ধদেবকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মমতা বন্দ্যোপাধ্যায় আগামী কাল শুক্রবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বুদ্ধদেব ভট্টাচার্যকে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁর ব্যক্তিগত দূত তৃণমূলের নেতা পার্থ চট্টোপাধ্যায় নিমন্ত্রণপত্র নিয়ে বুদ্ধদেব ভট্টচার্যের বাসায় গেছেন বলে জানা গেছে।এদিকে বাম দল বলছে, তাদের প্রতিনিধিদল শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে। তবে বুদ্ধদেব ভট্টাচার্য অনুষ্ঠানে যাবেন কি না, তা জানা যায়নি।এদিকে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীকে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য অনুরোধ করেছিলেন তৃণমূল প্রধান। তবে মনমোহন সিং বিদেশে যাবেন বলে তাঁর অপারগতা প্রকাশ করেছেন।তবে অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম কেন্দ্র সরকারের প্রতিনিধিত্ব করবেন বলে জানা গেছে। এনডিটিভি।