শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল, কালাই, আক্কেলপুর এবং পাঁচবিবির প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন-উত্তর সভাপতি, সম্পাদকসহ সব প্রতিনিধির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান হয়েছে। ২৩ জুলাই জয়পুরহাট সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুুল হাইয়ের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আবু সাঈদ আল মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবুয়াত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আহমেদ আলী খাঁ, আবু বক্কর সিদ্দিক, আবুল কালাম আজাদ, মাহববর রহমান, জাকির হোসেন প্রমুখ।