শপথ নিলেন আনসারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের চতুর্দশ উপরাষ্ট্রপতি হিসেবে আজ শনিবার সকালে শপথ নিলেন মো. হামিদ আনসারি। রাষ্ট্রপতি ভবনে হামিদ আনসারিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সভানেত্রী সোনিয়া গান্ধী, মন্ত্রিসভার সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা।৭ আগস্ট উপরাষ্ট্রপতি পদে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএর প্রার্থী হিসেবে হামিদ আনসারি বিজয়ী হন। তিনি ২৫২ ভোটের ব্যবধানে বিজেপির নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী যশোবন্ত সিংকে পরাজিত করেন। হামিদ আনসারি ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি, যিনি দ্বিতীয়বারের মতো এ পদে আসীন হলেন। এর আগে সর্বপল¬ী রাধাকৃষ্ণান দুবার উপরাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছিলেন। হামিদ আনসারি ১৯৩৭ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। ৭৫ বছর বয়সী হামিদ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি অস্ট্রেলিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান ও ইরানে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।