শপথ নিলেন কেনিয়াত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়ার প্রেসিডেন্ট হিসেবে গতকাল মঙ্গলবার শপথ নিয়েছেন উহুরু কেনিয়াত্তা। রাজধানী নাইরোবির একটি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাইবেল ছুঁয়ে শপথ নেন কেনিয়াত্তা। ৬০ হাজারেরও বেশি মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। গত মার্চে প্রতিদ্বন্দ্বী রাইলা ওদিঙ্গাকে হারিয়ে তিনি জয়লাভ করেন। খবর বিবিসি অনলাইনের।গত মার্চ মাসে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাইলা ওদিঙ্গা। শেষ পর্যন্ত দেশটির সর্বোচ্চ আদালত প্রেসিডেন্ট নির্বাচনে কেনিয়াত্তাকে বিজয়ী ঘোষণা করেন।উহুরু কেনিয়াত্তা কেনিয়ার প্রথম প্রেসিডেন্ট জোমো কেনিয়াত্তার ছেলে। তিনি সব মানুষের নেতা হবেন বলে আশা দেশটির জনগণের। কেনিয়াত্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের মামলা রয়েছে।