শপথ নিলেন দুই বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দুই বিচারপতি। তাঁরা হলেন বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি বোরহানউদ্দিন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক তাঁদের শপথ বাক্য পাঠ করান।শপথকালে উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম।এর আগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের নভেম্বরে হাইকোর্টে বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি ছয়জনকে দুই বছরের জন্য অস্থায়ীভাবে নিয়োগ দেন। এ বছরের ১ নভেম্বর ওই ছয়জনের মধ্যে এ দুজনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।