শপথ নিলেন নাহিম রাজ্জাক
শরিয়তপুর-৩ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংসদ নাহিম রাজ্জাক আজ বুধবার শপথ নিয়েছেন। তিনি আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুর রাজ্জাকের ছেলে।জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে নাহিম রাজ্জাককে শপথবাক্য পাঠ করান স্পিকার আবদুল হামিদ। পরে অধিবেশন কক্ষে নাহিম রাজ্জাককে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন স্পিকার। এর আগে সাংসদ তোফায়েল আহমেদ নবনির্বাচিত সাংসদকে আসনে বসিয়ে দেন।এ সময় নাহিম রাজ্জাক এক মিনিট বক্তব্য দেন। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আজ আমি এখানে। আমার বাবা বঙ্গবন্ধুর আদর্শে ৫০ বছর রাজনীতি করেছেন। বাবার স্মৃতি ও চেতনা বাস্তবায়নে সংগ্রাম করে যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা ওপর যে আস্থা রেখেছেন, সে জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’সাবেক পানিসম্পদমন্ত্রী আবদুর রাজ্জাক গত বছর ২৩ ডিসেম্বর মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়।