শপথ নিলেন মাদুরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট হিসেবে গতকাল শুক্রবার শপথ নিয়েছেন প্রয়াত বিপ্লবী নেতা হুগো চাভেজের উত্তরসূরি নিকোলা মাদুরো। আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।রয়টার্সের খবরে জানানো হয়, গতকাল বিকেলে রাজধানী কারাকাসের ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনে চাভেজের প্রতিকৃতির সামনে শপথ নেন মাদুরো। এ সময় কিউবা, ইরান, ব্রাজিলসহ লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশের নেতারা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে দেশের সংবিধান সমুন্নত রাখার অঙ্গীকার করেন মাদুরো।শপথ শেষে চাভেজকে স্মরণ করে মাদুরো বলেন, ‘চাভেজের পথনির্দেশনা পেতে প্রতিদিন আমি ঘুম থেকে জেগে তাঁর কথা স্মরণ করি এবং ঘুমাতে যাওয়ার সময় তাঁর কথাই ভাবি।’ এ সময় দলমত-নির্বিশেষে দেশের সবার সঙ্গে একযোগে কাজ করার ঘোষণা দেন মাদুরো।দীর্ঘ দুই বছর ক্যানসারে ভুগে গত মার্চ মাসে ভেনেজুয়েলার বিপ্লবী নেতা হুগো চাভেজ মারা যান। তাঁর মৃত্যুতে দেশটির প্রেসিডেন্টের পদ শূন্য হয়। ১৪ এপ্রিল ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেনরিক ক্যাপরিলেসকে খুব অল্প ব্যবধানে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন চাভেজের মনোনীত প্রার্থী মাদুরো।অনাকাঙ্ক্ষিত ঘটনাশপথ নিয়ে মাদুরো যখন ভাষণ দিচ্ছিলেন, তখন লাল জ্যাকেট পরা এক তরুণ ছুটে গিয়ে মাদুরোর হাত থেকে মাইক্রোফোন নিয়ে বলেন, ‘নিকোলা, আমার নাম ইয়েনদ্রিক, দয়া করে আমাকে সাহায্য করুন।’ এরপর নিরাপত্তারক্ষীরা ওই তরুণকে সেখান থেকে সরিয়ে নেন।