শপথ নিলেন মাহমুদুল হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের রায়ে নির্বাচিত ঘোষিত বিএনপিদলীয় সাংসদ মাহমুদুল হাসান আজ বুধবার বিকেলে শপথ নিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ নিজের কক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান।শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুর রহমান। এ সময় ডেপুটি স্পিকার শওকত আলী, বিএনপির সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, শহিদ উদ্দীন চৌধুরী, নাজিম উদ্দিন আলম, নিলোফার চৌধুরী ও রাশেদা বেগম উপস্থিত ছিলেন। শপথের পরে মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আল্লাহ অনিয়ম পছন্দ করেন না। বিলম্বে হলেও ন্যায়ের জয় হয়েছে।’ বিএনপি সংসদ বর্জন করে চলেছে। এ অবস্থায় কতখানি দায়িত্ব পালন করতে পারবেন, জানতে চাইলে তিনি বলেন, ‘সময়ের সর্বোচ্চ ব্যবহার করব। এ বিষয়ে আমার অভিজ্ঞতা আছে।’