শপথ নিলেন মুরসি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি আজ শনিবার শপথ নিয়েছেন। আজ বিবিসি অনলাইনের এক খবরে প্রকাশিত হয়েছে, কায়রোতে এক ঐতিহাসিক আয়োজনের মধ্য দিয়ে প্রথম গণতান্ত্রিক রাষ্ট্রপতি হিসেবে মুরসি শপথ নিয়েছেন। শপথ নেওয়ার সময় মুরসি বলেন, ‘আমি দেশের সংবিধান ও আইনকে সর্বোচ্চ শ্রদ্ধা করব এবং মিসরের মানুষকে রক্ষা করার চেষ্টা করব।’মুরসির শপথ নেওয়া উপলক্ষে গতকাল শুক্রবার কায়রোর ঐতিহাসিক তাহরির স্কয়ারে এক বিরাট সমাবেশে ভাষণ দেন তিনি। এ সময় তাঁর ক্ষমতা খর্ব করার চেষ্টার ব্যাপারে সেনাবাহিনীর জেনারেলদের হুঁশিয়ার করেন তিনি।এর মধ্যে প্রজ্ঞাপন জারি করে নবনির্বাচিত প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করেছেন অন্তর্বর্তীকালীন ক্ষমতায় থাকা সর্বোচ্চ সামরিক পরিষদের (স্কাফ) সেনা কর্মকর্তারা।স্থানীয় সময় বেলা ১১টায় মুরসি সাংবিধানিক আদালতের সামনে শপথ নেবেন। নিয়ম অনুযায়ী মিসরে প্রেসিডেন্টের শপথ নেওয়ার কথা পার্লামেন্টে। কিন্তু আদালতের রায়ে পার্লামেন্ট বিলুপ্ত হওয়ায় তা এখন সম্ভব হচ্ছে না।কট্টর ইসলামপন্থী গোষ্ঠী মুসলিম ব্রাদারহুডের সমর্থক প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন মুরসি। গত শুক্রবার তাহরির স্কয়ারে উত্ফুল্ল সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আল্লাহর নামে শপথ নিয়ে বলছি, এই দেশ রক্ষা করার আপ্রাণ চেষ্টা করব। সংবিধান ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকব।’ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় মুসলিম ব্রাদারহুডের স্বপ্নের কথা উল্লেখ করেন মুরসি। মিসরের মুসলমান ও খ্রিষ্টানদের উদ্দেশে একটি ‘বেসামরিক, জাতীয়তাবাদী ও সাংবিধানিক’ রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন তিনি।