শপথ নিলেন সিমিন হোসেন রিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে বিজয়ী সিমিন হোসেন রিমি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আজ রোববার বেলা আড়াইটায় নিজ কার্যালয়ে স্পিকার আবদুল হামিদ তাঁকে শপথবাক্য পাঠ করান। এ সময় স্পিকারের কক্ষে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জোহরা তাজউদ্দীন, হুইপ নূর-ই-আলম চৌধুরী, সাগুফতা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।বর্তমান সংসদের বাকি মেয়াদে কী ভূমিকা রাখবেন, শপথ শেষে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী সিমিন হোসেন বলেন, ‘যতটুকু সম্ভব তার সবটকু দিয়েই কাজ করব।’সিমিন হোসেন রিমির ছোট ভাই তানজিম আহমদ সোহেল তাজের পদত্যাগের কারণে গাজীপুর-৪ আসনটি শূন্য হয়। ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই নির্বাচনে ৪৩ শতাংশ ভোট পড়ে। সিমিন হোসেন পান ৬৩ হাজার ৪০১ ভোট। স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন খান পান ২৬ হাজার ৩৪৯ ভোট।