শপথ নিলেন হাইকোর্টের অতিরিক্ত ১০ বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের অতিরিক্ত ১০ বিচারপতি শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথবাক্য পাঠ করান।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামছুল ইসলামের পরিচালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।সকাল ১০টা ৫০ মিনিট থেকে সোয়া ১১টা পর্যন্ত শপথ অনুষ্ঠান চলে। নতুন নিয়োগ পাওয়া বিচারক এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদার, কে এম কামরুল কাদের, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান মিয়া, মোস্তফা জামান ইসলাম, মোহাম্মদ উল্লাহ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মাদ খুরশীদ আলম সরকার, এ কে এম শহীদুল হক, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব সহিদুল করিম, ঢাকার জেলা জজ মো. জাহাংগীর হোসেন এবং আবু তাহের মো. সাইফুর রহমানকে পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি।শামছুল ইসলাম জানান, অনুষ্ঠান শেষে দুপুর ১২টা থেকে এজলাস বসবেন।১৪ অক্টোবর অতিরিক্ত বিচারপতি হিসেবে ছয়জনকে এবং গতকাল বুধবার চারজনকে নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে বর্তমানে হাইকোর্ট বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল ৯৮-এ। দুই বছরের জন্য দেওয়া এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।