শপথ নিলেন হাইকোর্টের চার অতিরিক্ত বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া চার অতিরিক্ত বিচারপতি আজ রোববার শপথ নিলেন।সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৫২ মিনিট পর্যন্ত এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি এ টি এম খায়রুল হক তাঁদের শপথবাক্য পাঠ করান। বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, আনোয়ারুল হক, মো. আকরাম হোসেন চৌধুরী ও মো. আশরাফুল কামাল পর্যায়ক্রমে শপথ নেন।শপথ অনুষ্ঠানে উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।এর আগে ৯ নভেম্বর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৯৮ অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে অতিরিক্ত বিচারপতি হিসেবে তাঁদের নিয়োগ দেন।সূত্র জানায়, এ নিয়ে বর্তমান সরকার আমলে চার দফায় ৩২ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এদিকে শপথগ্রহণের পরপরই বেলা সাড়ে ১১টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সরকার-সমর্থক আইনজীবীরা এই চার বিচারপতিকে অভিনন্দন জানান। তবে সমিতির সভাপতি, সম্পাদকসহ অপর অংশ নতুন বিচারপতিদের সংবর্ধনা অভিনন্দন জানাননি।দুপুর সোয়া একটার দিকে সভাপতির কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, বিচারপতি নিয়োগের জন্য বিধিমালা তৈরির দাবি ছিল। বিধিমালা তৈরি না করায় এবং নিয়োগের ক্ষেত্রে সমিতির সভাপতি ও সম্পাদকের সঙ্গে আলোচনা না করার প্রতিবাদে নতুন বিচারপতিদের অভিনন্দন জানানো হয়নি।