শপথ নেওয়ার আগেই গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শপথ নেওয়ার আগেই গ্রেপ্তার হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি শপথ নিতে যাচ্ছিলেন। এ সময় পুলিশ জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল বলেন, চেয়ারম্যান মো. হোসেনের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগে গত ১ আগস্ট থানায় মামলা হয়। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি আরও বলেন, মো. হোসেনের বিরুদ্ধে কয়েকটি মামলা আছে। তিনি বিএনপির নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ। একাধিক মামলা থাকার কারণে আজ তিনি দেরিতে শপথ নিতে যাচ্ছিলেন।