শফিক তুহিনের ‘পাগলামি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যান্সির সঙ্গে দুটি চলচ্চিত্রে গান করেছেন শফিক তুহিন। তবে কণা ও এলিটার সঙ্গে চলচ্চিত্র কিংবা অডিও অ্যালবামে গান করা হয়নি। এবার একই অডিও অ্যালবামে গান করলেন শফিক তুহিন, ন্যান্সি, কণা ও এলিটা। অ্যালবামের নাম পাগলামি।সব কটি গানের কথা ও সুর করেছেন শফিক তুহিন। এরই মধ্যে সব গানের রেকর্ডিং শেষ হয়েছে। অ্যালবামে মোট গান থাকছে আটটি। এর মধ্যে ছয়টি দ্বৈত কণ্ঠের এবং দুটি একক কণ্ঠের গান।শফিক তুহিন বলেন, ‘এটি পুরোপুরি সুরপ্রধান একটি অ্যালবাম। পাগলামির কথা এবং সুরে নতুনত্ব আনার চেষ্টা করেছি। প্রতিটি গানের মধ্য দিয়ে আমি গল্প নির্মাণের চেষ্টা করেছি।’ডিসেম্বরের মাঝামাঝি জি-সিরিজ থেকে বাজারে আসবে অ্যালবামটি।