শফিক তুহিনের ‘পাগলামী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী শফিক তুহিনের মিশ্র গানের অ্যালবাম ‘পাগলামী’ আজ শনিবার বাজারে এসেছে। ভালোবাসা দিবসকে উপলক্ষ করে অ্যালবামটি প্রকাশিত হয়েছে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি পাগলামী অ্যালবামের সব কটি গানের কথা ও সুর করেছেন শফিক তুহিন। এ প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘ন্যান্সির সঙ্গে এর আগে দুটি চলচ্চিত্রে গান করেছিলাম। তবে কণা ও এলিটার সঙ্গে চলচ্চিত্র কিংবা কোনো অডিও অ্যালবামে গান করা হয়নি। এবারই প্রথম একই অডিও অ্যালবামের জন্য গান করলাম।’অ্যালবামে মোট গান থাকছে আটটি। এর মধ্যে ছয়টি দ্বৈত কণ্ঠের এবং দুটি একক কণ্ঠের গান। অ্যালবামটির সংগীতায়োজন করেছেন নমন, জে কে ও মাহমুদ সানী।শফিক তুহিন বলেন, ‘এর আগে বেশ কয়েকটি মিশ্র অ্যালবামে আমার কাজ করা হয়েছে। কিন্তু পাগলামীর কথা এবং সুরে নতুনত্ব আনার চেষ্টা করেছি। পুরোপুরি সুরপ্রধান একটি অ্যালবাম এটি। অ্যালবামের প্রতিটি গানের মধ্য দিয়ে আমি গল্প নির্মাণের চেষ্টা করেছি।’শফিক তুহিন আরও বলেন, ‘গানের জগতে অনেক দিন ধরে কাজ করছি। সবকিছু মিলে মনে হয়েছে এবারের ভালোবাসা দিবসে পাগলামী ভিন্ন মাত্রা যোগ করবে।অ্যালবামটি বাজারে এনেছে শফিক তুহিনের প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিক ক্যাফে। প্রযোজনা প্রতিষ্ঠান খোলার কারণ হিসেবে তিনি বলেন, ‘অডিও ইন্ডাস্ট্রিতে এখন একধরনের অস্থির অবস্থা বিরাজ করছে। সৃষ্টিশীল কর্ম ও মেধাস্বত্ব নিজের আয়ত্তে রাখার জন্যই এই পথ অনুসরণ করেছি।’অ্যালবামটির পরিবেশনার দায়িত্বে আছে রোজমেরী প্রোডাকশনস।