শফীউদ্দিন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ মার্চ বেড়া উপজেলার শফীউদ্দিন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটায় বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে। এরপর বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বেড়া কলেজের অধ্যক্ষ জাফর উল্লাহর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বেড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান এস এম আমীর আলী, বেড়া কলেজের সহকারী অধ্যাপক দেবদাস দত্ত, শফীউদ্দিন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ আজমত আলী, সহকারী পরিচালক মোহাম্মদ আলী প্রমুখ। বক্তৃতাপর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিদ্যালয়ের শিক্ষক এ বি এল কবিরের পরিচালনায় সংগীত পরিবেশন করেন বিউটি, শাকিলা, অনন্যা, বিন্তি, তুষার, টোকোন, শিখারানী হালদার, তাসলিমা খাতুন, সুমাইয়া খাতুন ও ডেইজি আক্তার। কবিতা আবৃত্তি করে বিদ্যালয়ের শিক্ষার্থী তুষার, খেয়া ও রাশীন। শেষে কৌতুক অভিনয় করেন বিদ্যালয়ের শিক্ষক মো. নূরুজ্জামান।