শবে বরাত, রমজানে যেন পণ্যের দাম না বাড়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, পবিত্র শবেবরাত বা রমজান মাসে ব্যবসায়ীরা যেন উদ্দেশ্যমূলকভাবে ভোগ্যপণ্যের দাম বাড়াতে না পারেন, সরকার সেই ব্যবস্থা নিচ্ছে।আজ রোববার রাজধানীতে জোয়ার সাহারায় কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনাসভায় মন্ত্রী এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।ওই প্রতিবেদনে সাহারা খাতুন বলেন, ‘রমজান ও শবে বরাতে কোথাও যেন আতশবাজি না ফোটানো হয়, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’