শবে বরাতের সরকারি ছুটি ১৮ জুলাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র শবে বরাতের সরকারি ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী ১৮ জুলাই সোমবার সরকারি ছুটি। আগে ১৭ জুলাই এই ছুটি ঘোষণা করা হয়েছিল। ১৭ জুলাই দিবাগত রাতে পালিত হবে শবে বরাত। আজ সোমবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।এতে আরও বলা হয়, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে, তারা নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থে বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।সংবাদপত্রে ছুটি ১৭ জুলাই: সরকারি ছুটি ১৮ জুলাই হলেও সংবাদপত্রে ছুটি থাকবে এক দিন আগে ১৭ জুলাই। নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে তাদের এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়। এ জন্য ১৮ জুলাই কোনো পত্রিকা প্রকাশিত হবে না।