শব্দাঘাতে শব্দ মরে যায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীরবতা কথা বলে, অন্ধকারে ধ্যানমগ্ন নিশিও সবাক—বাদুড়ের চেঁচামেচি অথবা গভীর রাতে তক্ষকের ডাকশুনে যে রমণী জাগে, আবার ঘুমিয়ে পড়ে রমণবিহীন,তার কাছে নীরবতা আরও বেশি প্রগলভ; মুখরিত দিনবরঞ্চ বলে না কিছু, শব্দাঘাতে কত শত শব্দ মরে যায়,নিশীথের মর্মবাণী প্রাণ পায় নিরঙ্কুশ শাণিত ভাষায়।সমুদ্রকে বোঝা দায় আলোড়িত তরঙ্গের তুমুল গর্জনে—সুশান্ত সুনীল জলে বোধগম্য লীলাবতী খেলে মনে মনে। তোমাকে বুঝি না আমি বস্তুত যখন থেকে হয়েছ মুখর,এরচে’ সবাক ছিল অসতর্ক চোরা-দৃষ্টি, নীরব অধর।কী কথা বলতে গিয়ে থেমে যেত সে-তোমার লাজরাঙা মুখতাতেই নির্ণীত হতো অনায়াসে অন্তরের গভীর অসুখ।এখন যখন তুমি নারী নও, অর্থহীন মুখরা রমণী—বুঝি কেন ব্যাকরণে ভিন্নভাবে সংজ্ঞায়িত শব্দ আর ধ্বনি।