শমশেরনগরে বাঙালির পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো বন্ধু এসো সবে মেতে উঠি পিঠা উৎসবে’—এই স্লোগান সামনে রেখে ১৩ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলার শমশেরনগর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় পিঠা উত্সব-২০১০। দর্শনার্থী, ক্রেতা-বিক্রেতা ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবস্থল ছিল মুখরিত। ২০০৭ সালে প্রথমবারের মতো শমশেরনগরে এ পিঠা উৎসব হয়েছিল। এর পর থেকে প্রতিবছরই এ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা প্রশাসক এ উৎসবে উপস্থিত হন। এবারের উৎসবে মেহেরজান, বনমালী, ইষ্টিকুটুমসহ ৫১টি স্টল ছিল পিঠা উৎসবে। সিলেট বিভাগীয় কমিশনার গোলাম রব্বানী পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মফিজুল ইসলাম, মৌলভীবাজার পুলিশ সুপার মো. আব্দুল আলীম মাহমুদ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী। এ ছাড়া ছিলেন মো. নজরুল ইসলাম প্রমুখ।