শমশেরনগরে শুভ বড়দিন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দিন সামনে রেখে শমশেরনগর তেলেগু বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেলে গতকাল মঙ্গলবার বিকেলে নানা আয়োজনে পালন করা হয় শুভ প্রাক-বড়দিন উৎসব।মঙ্গলবার দুপুরে তেলেগু বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেল পরিচালনা পর্ষদ শিক্ষার্থীদের অংশগ্রহণে এক শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে হোস্টেল প্রাঙ্গণে একটি নাটক মঞ্চায়ন করে শিক্ষার্থীরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, গান ও কৌতুক পরিবেশন করা হয়। তেলেগু বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেল ওয়ার্ডন প্রশান্ত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভারভীন আক্তার।প্রাভদার সাংস্কৃতিক অনুষ্ঠান: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ধোপাটিলা গ্রামে প্রাভদা সাংস্কৃতিক সংঘের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১২ ডিসেম্বর সোমবার রাত নয়টায় ধোপাটিলা মাঠে উন্মুক্ত মঞ্চে এ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।বিমল দত্তের সঞ্চালনায় সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ তারাকীর সভাপতিত্বে শুরুতেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ নওয়াব আলী আব্বাছ খান।