শমসের মবিন এক দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি নেতা শমসের মবিন চৌধুরীকে গাড়ি পোড়ানোর মামলায় এক দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।আজ রোববার রমনা থানা পুলিশ শমসের মবিন চৌধুরীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। এ সময় আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন তা নাকচ করে দিয়ে তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ২৭ জুন বিএনপির হরতাল চলাকালে গাড়ি পোড়ানোর অভিযোগে শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।