শমসের মবিনকে বিদেশ যেতে বাধা না দিতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা শমসের মবিন চৌধুরীকে বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে তাঁর করা এক রিট আবেদনের পরিপেক্ষিতে আজ রোববার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ নির্দেশ দেন। তাঁকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। ২৯ জুন শমসের মবিন চৌধুরীকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়। এ প্রেক্ষাপটে তিনি একটি রিট আবেদন করেন। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন।