শমসের মবিনের মুক্তির জন্য জাতিসংঘে তাঁর স্ত্রীর চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরীর মুক্তির জন্য তাঁর স্ত্রী শাহেদা ইয়াসমিন জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন। জাতিসংঘের সিভিল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কিংস্টোন রোডসকে এই চিঠি দেওয়া হয়েছে।চিঠিতে শাহেদা ইয়াসমিন বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। যেহেতু শমসের মবিন চৌধুরী জাতিসংঘের আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইসিএস) একজন সদস্য। কাজেই তাঁর মুক্তির জন্য জাতিসংঘের উদ্যোগ নেওয়া উচিত। ২৬ জুলাই নিউইয়র্কে আইসিএসের সম্মেলনে শমসের মবিন যেন যোগ দিতে না পারেন, সেই চেষ্টাও চলছে বলেও তিনি অভিযোগ করেছেন। ইনডেক্স অন সেন্সরশিপ নামে একটি ব্রিটিশ সংগঠন আজ শনিবার এই আবেদনটি প্রকাশ করেছে।এদিকে ঢাকার সিলেটবাসী নামের একটি সংগঠন শমসের মবিনের মুক্তির দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। এতে বিএনপির কয়েকজন সাবেক সাংসদ, রাজনীতিবিদসহ অনেকেই উপস্থিত ছিলেন।