প্রতিরোধের মার্চ বিদেশি পত্রিকায় ’৭১ ১৯৭১-এর শুরু থেকেই বিদেশি গণমাধ্যম বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। এতে বিশ্বজনমত তৈরি হয়েছে বাংলাদেশের পক্ষে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৩১টি পত্রিকায় প্রকাশিত এমন কিছু সংবাদ, সম্পাদকীয় ও রাজনৈতিক বিশ্লেষণের বিবরণ থাকছে এই মার্চে নোবেলজয়ী আলফ্রেড কাস্টলার লা ফিগারো, প্যারিস
শরণার্থী-সমস্যা
হিরোশিমা ছিল প্রচণ্ড এক আঘাত। মুহূর্তের মধ্যে শত-সহস্র মানুষের জীবন শেষ হয়ে গেল। এই আঘাত আমাদের বিবেক জাগাল, আমাদের সচেতন করে জানিয়ে দিল, আমরা এমন এক পৃথিবীতে বাস করি, যেখানে মানুষের মেধার সর্বশ্রেষ্ঠ আবিষ্কারগুলো জীবন রক্ষার সাফল্যের আগেই মৃত্যু নিশ্চিত করতে ব্যবহার করা হলো। অথচ আমাদের শিক্ষা ছিল, আমাদের বিপরীত দিকে যাদের অবস্থান, আমাদের শত্রু হলেও তারা আমাদের মতই মানুষ।যে সময় হিরোশিমার ঘটনা ঘটেছে, সে সময় এ ধরনের ট্র্যাজেডির ব্যাপকতা অস্বাভাবিক কিছু ছিল না। হিরোশিমা ঘটনার শিকারদের মধ্যে তারাই ছিল ভাগ্যবান, যারা মৃত্যুবরণ করতে যাওয়ার বিষয়টি বুঝতেই পারেনি। ভিয়েতনামে নাপাম বোমার আগুনের নিচে ড্রেসডেনের শত-সহস্র মানুষ যে অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করেছিল, সেই ট্র্যাজেডি ছিল আরও বেশি ভয়ংকর। সপ্তাহের পর সপ্তাহ লাখ লাখ নারী-পুরুষ-শিশু নািস হত্যাযজ্ঞের সময় যেভাবে মৃত্যুর প্রহর গুনেছে, তা কি আরও ভয়াবহ ছিল না?একই মাপের আরেকটি ট্র্যাজেডি এ মুহূর্তে আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে, অথচ সবাই নির্বিকার। পত্রিকার এক অনুচ্ছেদ সংবাদ যা অনেকেরই দৃষ্টি এড়িয়ে গেছে, আমাদের জানিয়েছে পাকিস্তানি শরণার্থীদের জন্য যে তহবিল সংগ্রহ করা হয়েছে তা অতি সামান্য এবং এরই মধ্যে ফুরিয়ে গেছে। খাবার ও রসদ সরবরাহ থেমে গেছে—এটা নিশ্চিত। এখন থেকে কয়েক দিনের মধ্যে হাজার হাজার শিশুর মৃত্যু ঘটবে। এখনই যদি ব্যাপক খাদ্য সরবরাহ নিশ্চিত করা না যায়, তাহলে আগামী কয়েক মাসে তিন থেকে পাঁচ লাখ বা তারও বেশি শিশু মৃত্যুবরণ করবে।এটা কী করে সম্ভব, এই ট্র্যাজেডি আমাদের চোখে পড়বে না। আমরা সম্পূর্ণ নির্বিকার থাকব, আমরা এই শিশুদের যন্ত্রণা কিছুমাত্র অনুভব করব না। এই শিশুদের মায়েদের হতাশার মুখোমুখি বিবেকহীন দাঁড়িয়ে থাকব?মানবজাতির মুক্তির জন্য রোমে যে ধর্মসভা হয়ে থাকে তা কি এ অবস্থার পরও শান্তিপূর্ণভাবে চলতে থাকবে? এই অবস্থাকে বিবেচনায় না এনে যে ট্র্যাজেডি আমাদের সবার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তাকে অগ্রাধিকার না দিয়ে জাতিসংঘ কি কেবলই বকবক করে যাবে? বিবেক জাগাতে কোনো আঘাত কি আসবে না—এই গ্রহে মানুষের সংহতি দৃঢ় করতে?মানবতা যদি নির্বিকারভাবে এই ট্র্যাজেডির কেবল সাক্ষী হয়েই থাকে, তাহলে নিজ থেকে এর ধ্বংসের সময় কি এখনো আসেনি? (৮ অক্টোবর ১৯৭১-এ প্রকাশিত)অনুবাদ: এম এ মোমেন