শরিয়তপুরে আল্লাহর দলের সদস্য সন্দেহে ৯ যুবক আটক
শরিয়তপুর জেলা স্টেডিয়াম থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে জঙ্গি সংগঠন আল্লাহর দলের সদস্য সন্দেহে নয়জন যুবককে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন পাবনার আটঘরিয়া গ্রামের শফিকুল ইসলাম, বরিশালের ষোলক গ্রামের ইমদাদুল তালুকদার, পাবনার রাধানগর গ্রামের জিয়াউল করিম, মাদারীপুরের সাইগির গ্রামের সিহাবউদ্দিন, শরিয়তপুর সদর উপজেলার চর চটাং গ্রামের আবিদ আহম্মেদ, রুদ্রকর গ্রামের জাহিদুল ইসলাম, চর যাদবপুর গ্রামের মো. সাগর সরদার, চর কাশাভোগ গ্রামের শাকিবুজ্জামান ও ডামুড্যা উপজেলার কুতুবপুর গ্রামের সাইদুল ইসলাম।পুলিশ জানায়, আটককৃত যুবকেরা স্টেডিয়ামে গোপন বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ স্টেডিয়াম ঘেরাও করে তাঁদের আটক করে। আটক যুবকদের কাছ থেকে লিফলেট, জঙ্গি প্রশিক্ষণের বিভিন্ন বই ও কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনার ডায়েরি উদ্ধার করা হয়েছে।শরিয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলা স্টেডিয়াম ঘেরাও করে নয় যুবককে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।