শরীয়তপুরে ট্রলার ডুবে দুই শিশু নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে পদ্মা নদীর মঙ্গল মাঝির লঞ্চঘাটে আজ মঙ্গলবার সকালে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে দুই শিশু নিখোঁজ রয়েছে।নিখোঁজ দুই শিশু হলো জাজিরা উপজেলার বিলাসপুর গ্রামের শাহেদ ফকিরের ছেলে নাহিদ (৭) এবং একই গ্রামের কাকলি বেগমের ছেলে শিমুল (৬)।শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় লোকজন ট্রলার ও সি-বোর্ড নিয়ে শিশু দুটিকে উদ্ধারের চেষ্টা করছে বলে জানা যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া ঘাট থেকে প্রায় দেড় শ যাত্রী নিয়ে সকালে ট্রলারটি মঙ্গল মাঝির ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। সাড়ে নয়টার দিকে ট্রলারটি ঘাটের কাছে পৌঁছলে একটি লঞ্চের সঙ্গে ধাক্কা খেয়ে সেটি ডুবে যায়। এতে যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও ওই দুই শিশু নিখোঁজ হয়।জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভিখারুদৌলা চৌধুরী জানান, নিখোঁজ শিশুদের উদ্ধারের চেষ্টা চলছে। ট্রলারের চালক পলাতক রয়েছেন।