শরীয়তপুরে বাস ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার দিন বন্ধ থাকার পর কাল বুধবার সকাল থেকে শরীয়তপুরে অভ্যন্তরীণ রুটে আবারও বাস চলাচল শুরু হবে। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকনেতা ও কলেজ কর্তৃপক্ষের সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। শরীয়তপুর সরকারি কলেজের ছাত্রদের সঙ্গে বাস-শ্রমিকদের সংঘর্ষের কারণে গত রোববার বেলা ১১টা থেকে বাস-শ্রমিকেরা জেলায় সব অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকাল বাস ধর্মঘট শুরু করেন।শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম জানান, শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও বাস-শ্রমিকদের নিয়ে সমঝোতা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উভয় পক্ষই আর কোনো মামলা করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। সহিংস কোনো ঘটনা যাতে না ঘটে, পুলিশ সেদিকে নজর রাখবে।