শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে ভেদরগঞ্জ ও সদর উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে।প্রত্যক্ষদর্শী ও ভেদরগঞ্জ থানা-পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত দুইটার দিকে ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর বাজারের কাছে খুলনা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী জাহানারার (৬০) মৃত্যু হয়। আহত হন ২০ যাত্রী। আহতদের মধ্যে ১২ জনকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যাত্রীদের অভিযোগ, চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। এ কারণে মোড় ঘোরতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারালে বাসটি খালে পরে যায়। দুর্ঘটনার পর পরই বাস চালক ও সহকারী পালিয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি। অপর এক দুর্ঘটনায় সদর উপজেলার কোটাপাড়া এলাকায় টেম্পো খাদে পড়ে দেলোয়ার হোসেন (৩০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়।শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবি আবদুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার তত্পরতা চালানো হয়েছে। বাসটি উদ্ধারের জন্য স্থানীয় বাস মালিক সমিতির সহায়তা চাওয়া হয়েছে।’