শরীরের ত্বক থেকে মস্তিষ্কের কোষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের ত্বকের কোষ থেকে তৈরি হবে মস্তিষ্কের নানা উপাদান। ইঁদুরের ওপর গবেষণা করে যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ দাবি করেছেন। এতে মস্তিষ্কের বিভিন্ন চিকিত্সায় ত্বকের কোষ ব্যবহার করতে পারার সম্ভাবনা দেখা দিয়েছে।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষকেরা মানুষের ত্বকের কোষকে সরাসরি স্নায়ুতন্ত্রের কোষে (নিউরন) রূপান্তরিত করতে সক্ষম হচ্ছেন বলে দাবি করেছেন। তাঁরা এরই মধ্যে নিউরনের পূর্বাবস্থায় পৌঁছেছেন। এতে করে মস্তিষ্কের তিন ধরনের কোষ—নিউরন, অ্যাসট্রোসাইটস ও অলিগোডেনড্রোসাইটস তৈরি করা যাবে। এই কোষগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো একবার এগুলো তৈরি করা সম্ভব হলে গবেষণাগারে বিপুল পরিমাণে উত্পাদন করা যাবে। মস্তিষ্ক ও ত্বকের কোষে একই ধরনের জেনেটিক বৈশিষ্ট্য থাকে। যদিও দুই ক্ষেত্রেই জেনেটিক কোড ভিন্ন।গবেষক দলের নেতা অধ্যাপক ম্যারিয়াস ওয়ার্নিং বলেন, ‘আমরা রোমাঞ্চিত। কারণ ভবিষ্যতে চিকিত্সাক্ষেত্রে এই কোষগুলোর ব্যবহার করার সম্ভাবনা দেখা দিয়েছে। গবেষণায় আমরা দেখিয়েছি, ওই কোষগুলো একত্র করে একটি পরিপূর্ণ ইঁদুরের মস্তিষ্ক পাওয়া যায়। এ ছাড়া আমরা একটি হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ আমিষ উত্পাদন করেছি। যেটা নিউরনের বৈদ্যুতিক সংকেত পরিচালনায় সাহায্য করে।’ অবশ্য ম্যারিয়াস বলেন, ইঁদুরের মতো মানুষের ত্বক থেকেও মস্তিষ্কের অনুরূপ কোষ তৈরিতে আরও গবেষণার প্রয়োজন আছে।আরেকজন গবেষক দীপক শ্রীবাস্তব ত্বকের কোষকে হূিপণ্ডের মাংসপেশিতে রূপান্তরের জন্য কাজ করছেন। তিনি বলেন, অধ্যাপক ম্যারিয়াসদের গবেষণা দেহের ক্ষতিগ্রস্ত অংশ থেকে পুনরায় নিউরন উত্পাদন করার পথ খুলে দিয়েছে। বিবিসি।