শরীয়তপুর জেলার শীর্ষ ১০ বিদ্যালয়
এসএসসি পরীক্ষায় শরীয়তপুরের ১১৫টি বিদ্যালয় থেকে চার হাজার ৯০৪ জন পরীক্ষা দিয়ে তিন হাজার ৬৮৫ জন উত্তীর্ণ হয়েছে। জেলায় পাসের হার ৭৫ দশমিক ১৫। এবার জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন।জেলার সেরা ১০টি বিদ্যালয় হলো প্রথম শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ১০০ জন পরীক্ষা দিয়ে ৯৯ জন পাস করেছে। ১২ জন জিপিএ-৫ পেয়েছে। দ্বিতীয় পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয় থেকে ১০৭ জনের মধ্যে ১০১ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে সাতজন। তৃতীয় শহীদ ডাক্তার হুমায়ুন কবির উচ্চবিদ্যালয় থেকে ৪৪ জনের মধ্যে ৪০ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ছয়জন। এছাড়া চতুর্থ ডামুড্যা ইমাম উদ্দিন উচ্চবিদ্যালয় (২টি), পঞ্চম আংগারিয়া উচ্চবিদ্যালয়, ষষ্ঠ কার্তিকপুর উচ্চবিদ্যালয় (৫টি), সপ্তম ইদিলপুর সেকেন্ডারি পাইলট স্কুল (৩টি), অষ্টম ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয় (নয়টি), নবম বিনোদপুর উচ্চবিদ্যালয়ের ৪১ জনের মধ্যে ৩৩ জন উত্তীর্ণ হয়েছে এবং দশম চিকন্দী শরফ আলী উচ্চবিদ্যালয় থেকে ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ জন উত্তীর্ণ হয়েছে।