শরীয়তপুরে বিএনপি নেতাকে জবাই করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর সদর উপজেলার চান্দসার গ্রামের স্থানীয় বিএনপির নেতা মকবুল সরকারকে (৫০) আজ রোববার সকালে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে। পুলিশ সকালে তাঁর লাশ উদ্ধার করেছে। তিনি পালং ইউনিয়ন বিএনপির নেতা ছিলেন।নিহত মকবুলের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে কয়েকজন মকবুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সকালে বাড়ির পাশে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।তবে এই হত্যার কারণ সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি। এ ঘটনায় মামলা হয়েছে। শরীয়তপুরের পুলিশ সুপার এ কে এম শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনবি।