শরীয়তপুরের স্বাস্থ্যসেবার একি হাল!
মানুষের অসুখ হলে নির্ভরশীল প্রিয়বান্ধব হন চিকিত্সক। রোগী নিয়ে আত্মীয়স্বজন ছুটে যায় হাসপাতালে। চিকিত্সকের কাছ থেকে একটু সহায়তা-সহানুভূতি পেলে রোগী যেন অর্ধেক সুস্থ হয়ে ওঠে। কিন্তু হাসপাতালে গিয়ে যখন দেখা যায় চিকিত্সক নেই, তখন? অসহায় হয়ে পড়ে রোগী ও তার স্বজনেরা। জানা গেছে, যাঁর দায়িত্ব হাসপাতালে রোগী দেখার, তিনি অন্য কোথাও বেশি অর্থের বিনিময়ে রোগী দেখতে ব্যস্ত আছেন, কিংবা মফস্বলে তাঁর ভালো লাগে না বলে শহরে যাওয়ার জন্য কেন্দ্রীয় পর্যায়ে তদবির করছেন। অনেক হাসপাতালে পর্যাপ্ত চিকিত্সক না থাকায় অল্প সংখ্যক চিকিত্সককে হিমশিম খেতে হয় রোগী দেখতে গিয়ে। পাশাপাশি আছে ওষুধসহ সেবিকা-সংকট। কোথাও কোথাও দেখা যায়, একজন ফার্মাসিস্ট কিংবা স্বাস্থ্য সহকারী চিকিত্সকের কাজ করছেন। ফলে রোগীর জীবন হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। কখনো কখনো ভুল চিকিত্সার কারণে রোগীর মৃত্যুরও খবর পাওয়া যায়। সব মিলিয়ে রোগীরা হয় সেবাবঞ্চিত, মানুষের জীবন হয় বিপন্ন। আমাদের এবারের বিশেষ প্রতিবেদন শরীয়তপুর জেলার স্বাস্থ্যসেবা নিয়ে। প্রতিবেদন তৈরি করেছেন সত্যজিত্ ঘোষ