শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২ মে দ্বীন কমিটি ও মানবসেবা সংঘের আয়োজনে সংস্থার প্রধান কার্যালয় আমরুলবাড়ী গ্রামে ওই ক্রিকেট টুর্নামেন্ট হয়। এ ছাড়াও খেলাধুলা ও সাধারণ জ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা, নাটক এবং কৌতুক পরিবেশন করা হয়। খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খেলা কমিটির সভাপতি বরকত আলী সরকার। বক্তব্য রাখেন এম এ মতিন সরকার, শরিফ উদ্দিন, আলতাফ হোসেন, আল-আমিন, আবদুর রাজ্জাক, নাজমুল হক প্রমুখ।