শর্ত শিথিল করা যেতে পারে
অধ্যাপক, আইন বিভাগ, চবি ও সদস্য, আইন কমিশনবঙ্গবন্ধু হত্যার মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের সবার দণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত এ মামলার রায় কার্যকর হয়েছে বলা যাবে না। আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে আসামিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে। এখানে অনেক প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক আইনে। যেমন, কানাডার সঙ্গে আমাদের বহিঃসমর্পণ বা এক্সট্রাডিশন চুক্তি কার্যকর নেই। কিন্তু কানাডা যদি মনে করে, রাজনৈতিক কারণে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরত পাঠাবে, তারা তা করতে পারে। সমস্যা হলো, কানাডা যেসব দেশে মৃত্যুদণ্ড কার্যকর আছে, যেসব দেশের সঙ্গে এক্সট্রাডিশন চুক্তি করে না। বাংলাদেশে যেহেতু মৃত্যুদণ্ড কার্যকর রয়েছে, তাই কানাডা চাইবে না এই চুক্তি করতে। এ ক্ষেত্রে একটি বিকল্প প্রস্তাব দেওয়া যেতে পারে কিংবা ভাবা যেতে পারে। বাংলাদেশ সরকার কিছু শর্ত শিথিল সাপেক্ষে কানাডার সঙ্গে এ চুক্তি করতে পারে এবং খুনিদের ফিরিয়ে আনতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে আরও সক্রিয় পদক্ষেপ নেওয়া উচিত। পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকারের অন্যান্য অংশের যাঁরা এ বিষয়ের সঙ্গে জড়িত, তাঁদের ভূমিকাই এখানে প্রধান। কানাডার সরকারকে এ বিষয়ে কিছু প্রস্তাব দিয়ে আসামিদের ফিরিয়ে আনতে হবে।