শর্ত সাপেক্ষে আলীমের জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২। আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।এর আগে ট্রাইব্যুনাল-১-এ এই মামলা বিচারাধীন থাকা অবস্থায় ওই ট্রাইব্যুনালও আলীমকে জামিন দিয়ে ছিলেন। সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, আবদুল আলীম শারীরিকভাবে অক্ষম। তিনি অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না। তিনি হুইল চেয়ারে চলাফেরা করেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত। ট্রাইব্যুনাল-১ এসব সমস্যা বিবেচনা করে ২০১১ সালের ৩১ মার্চ তাঁকে জামিন দিয়েছিলেন। এ সময়ের মধ্যে তিনি জামিনের অপব্যবহার করেননি। রাষ্ট্রপক্ষের আইনজীবী নূরজাহান মুক্তা জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, আলীমকে তদন্ত পর্যায়ে জামিন দেওয়া হয়েছিল। এখন মামলার বিচারের পর্যায়ে চলে এসেছে। এ ছাড়া আন্তর্জাতিক বিভিন্ন আদালতের উদাহরণ টেনে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, কারাগারে পাঠালে আলীমকে ট্রাইব্যুনালে হাজির করা সহজ হবে। পরে ট্রাইব্যুনাল কয়েকটি শর্ত সাপেক্ষে আলীমের জামিনের আবেদন মঞ্জুর করেন।