শর্তসাপেক্ষে কাঁচা চামড়া রপ্তানির পরিকল্পনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শর্তসাপেক্ষ কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে আগামী দুই-একদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।বাণিজ্য মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন। গোলাম মোহাম্মদ কাদের বলেন, চামড়া শিল্প নিয়ে সরকার উদ্বিগ্ন। ব্যবসায়ীরা দাম পাচ্ছেন না বলে আমরা জেনেছি। তাই শর্ত সাপেক্ষ কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার। শর্তগুলো হলো: এক্ষেত্রে একটা ন্যূনতম দর বেঁধে দেওয়া হবে এবং রপ্তানির বিপরীতে সরকারকে কর দিতে হবে।মন্ত্রী জানান, সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে আগামী দুই-একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।